ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া: বেকায়দায় নতুন সরকার প্রতি ইউনিয়ন ও উপজেলায় পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি

১৫ বছরেই রেকর্ডের ‘রাজা’ বৈভব, ১০ নজিরে চমকে দিচ্ছে ক্রিকেটবিশ্ব!

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। বয়সে কিশোর হলেও ব্যাট হাতে ইতোমধ্যে এমন কিছু কীর্তি গড়েছেন, যা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। দলীপ ট্রফি থেকে লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা আইপিএল—সব জায়গাতেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।

সম্প্রতি দলীপ ট্রফিতে মাত্র ৪২ বলে হাফসেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন বৈভব। ১৫ বছর ১৫৭ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি দলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হয়েছেন। এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন লক্ষ্মণ সিং।

এক নজরে বৈভবের আলোচিত ১০ রেকর্ড—

১. দলীপ ট্রফির সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান
১৫ বছর ১৫৭ দিন বয়সে ৪২ বলে অর্ধশতক করে পুরোনো রেকর্ড ভেঙেছেন।

২. লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়েছেন।

৩. লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
বিজয় হাজারে ট্রফিতে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন।

৪. ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার
মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক।

৫. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান
১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশতক করে বিশ্বরেকর্ড নিজের নামে করেন।

৬. আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
১৪ বছর ৩২ দিন বয়সে মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলে ইতিহাস গড়েন।

৭. আইপিএলের এক মৌসুমে সর্বাধিক ছক্কা
এক মৌসুমে ৭২টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন ক্রিস গেইলের পুরোনো রেকর্ড।

৮. আইপিএলের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ জয়ী
অল্প বয়সেই মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্মান নিজের করে নিয়েছেন।

৯. আনক্যাপড ক্রিকেটার হিসেবে এক মৌসুমে সর্বাধিক রান
জাতীয় দলে অভিষেকের আগেই আইপিএলে ব্যাট হাতে গড়েছেন নতুন নজির।

১০. প্লে-অফে সর্বাধিক ছক্কাসহ একাধিক ব্যাটিং রেকর্ড
প্লে-অফে সবচেয়ে বেশি ছক্কা, ১৬ বলে যৌথভাবে দ্রুততম ফিফটি এবং এক মৌসুমে একাধিকবার বিধ্বংসী ইনিংস খেলে নিজের আধিপত্য দেখিয়েছেন।

মাত্র ১৫ বছর বয়সেই এতগুলো রেকর্ডের মালিক হওয়ায় বৈভব সূর্যবংশীকে ঘিরে প্রত্যাশাও বাড়ছে। ক্রিকেটবিশ্বের নতুন ‘ওয়ান্ডার বয়’ হিসেবে আলোচিত এই তরুণ ব্যাটারের সামনে এখন দীর্ঘ ক্যারিয়ার। সময়ই বলে দেবে, রেকর্ডের এই ঝড় কত দূর পর্যন্ত নিয়ে যায় তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ বছরেই রেকর্ডের ‘রাজা’ বৈভব, ১০ নজিরে চমকে দিচ্ছে ক্রিকেটবিশ্ব!

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬