ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে ভোগান্তির ছায়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক মাদ্রাসা না রাখার পরামর্শ কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! তদন্তের নির্দেশ ইউএনওর জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের জাতিসংঘ সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! সোনিয়ার বিরুদ্ধে ফের মামলা পাসপোর্ট অধিদপ্তরের নতুন দায়িত্বে মেজর জেনারেল আলীমুল আমীন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা কর্মস্থলে অনুপস্থিত, সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা

কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে দুই দেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভারতের শিল্প ও বাণিজ্য সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এবং বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের বাণিজ্য সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ও কূটনৈতিক অস্বস্তি থাকলেও অর্থনৈতিক সম্পর্ককে আলাদা গুরুত্ব দিচ্ছে দুই দেশ। দীর্ঘদিন ধরে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, বিনিয়োগসহ বিভিন্ন খাতে ঢাকা ও নয়াদিল্লির সহযোগিতা রয়েছে। নতুন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এসব ক্ষেত্রে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্য রয়েছে।

গত আগস্টে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা, আমদানি-রপ্তানি সহজীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে যৌথ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন। রোববার বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে ফজলুল হকও যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এদিকে, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম সহজ করার বিষয়েও কথা বলেন ডেপুটি হাইকমিশনার। তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার ভিসা আবেদন অনুমোদন করা হচ্ছে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

কূটনৈতিক অস্থিরতার মধ্যেও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগকে দুই দেশের ব্যবসায়ী মহল গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা

কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬