ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি

একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) প্রবেশ করে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য নিজ নিজ কলেজের ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে সৃষ্ট জটিলতার দায় সংশ্লিষ্ট বোর্ড নেবে না। এ কারণে সময়সীমার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সারা দেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাঁদের মধ্য থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম এবার সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬