ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ভোর ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে পেট্রোলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা

সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬