ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে অতীতের অনিয়ম-দুর্নীতির চিত্র সামনে আনতে উদ্যোগ নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের শাসনামলে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ বিবরণ চাওয়া হয়েছে। শুধু অভিযোগের তালিকা নয়, এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও জানতে চেয়েছে কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট অনিয়মের ঘটনায় গৃহীত আইনি ও প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশও করা হয়েছে।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।

বৈঠকে পার্বত্য অঞ্চলের প্রত্যাগত শরণার্থী এবং গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণ নিয়েও আলোচনা হয়। প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে কার্ড বিতরণের সুযোগ বন্ধ করতে এবং যোগ্য ব্যক্তিদের তালিকা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

মন্ত্রণালয়ের প্রশাসনিক সক্ষমতা ও জনবলসংকটের বিষয়টিও আলোচনায় এসেছে। অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদ কতটি, সেগুলো পূরণে কী উদ্যোগ নেওয়া হয়েছে—তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও সন্তুষ্ট হতে পারেনি কমিটি—এমন কোনো সিদ্ধান্তের কথা বৈঠকের বিবরণে উল্লেখ না থাকলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পরবর্তী বৈঠকে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের অগ্রগতি তুলে ধরতে বলা হয়েছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাঁদের সম্মানী কমে যাওয়ায় তা পুনর্নির্ধারণ করে সম্মানজনক পর্যায়ে নেওয়ার কথা বলেছে কমিটি।

বাজেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমও ছিল বৈঠকের আলোচ্যসূচিতে। চলতি অর্থবছরের বরাদ্দ, অর্থের সুষম বণ্টন, খাদ্যশস্য বিতরণে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করবে সংসদীয় কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬