ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক

দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে আবেদন করতে হবে

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনায় নিহত ব্যক্তির আইনগত ওয়ারিশ পাবেন অন্যূন ৫ লাখ টাকা। আর আহতদের ক্ষেত্রে ক্ষতির ধরন ও শারীরিক অবস্থার ভিত্তিতে দেওয়া হবে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকবে না।

যেভাবে আবেদন করবেন

বিআরটিএর নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’ পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন করা যাবে দুইভাবে—

  • সরাসরি: ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।
  • অনলাইনে: বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।

নিহত ব্যক্তির ক্ষেত্রে তাঁর আইনগত ওয়ারিশ এবং আহত ব্যক্তির ক্ষেত্রে তিনি নিজেই আবেদন করতে পারবেন।

কে কত টাকা পাবেন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড। এর মধ্যে—

  • মৃত্যুর ক্ষেত্রে: নিহত ব্যক্তির পরিবার বা আইনগত ওয়ারিশ পাবেন অন্যূন ৫ লাখ টাকা।
  • অঙ্গহানির ক্ষেত্রে: দুর্ঘটনায় অঙ্গহানি হলে দেওয়া হবে অন্যূন ৩ লাখ টাকা।
  • গুরুতর আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

কীভাবে পাবেন সহায়তার টাকা

আবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই ও অনুমোদন করবে ট্রাস্টি বোর্ড। অনুমোদন পাওয়া গেলে আবেদনকারীর নিজ নামে থাকা ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সহায়তার অর্থ দেওয়া হবে।

বিআরটিএর এ উদ্যোগের লক্ষ্য সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সংকট মোকাবিলা এবং পুনর্বাসনে সহায়তা করা।

মনে রাখবেন: দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের সময়সীমা গণনা করা হবে। তাই সহায়তা পেতে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে আবেদন করতে হবে

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬