ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য। রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে ১১২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মালয়েশিয়া যেতে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

দুটি পদে দক্ষ পুরুষ কর্মী নেওয়া হবে। আবেদন শুরু হচ্ছে ৬ নভেম্বর সকাল ১০টায়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

কোন পদে কতজন, বেতন কত

বিজ্ঞপ্তিতে দুটি পদের কথা উল্লেখ করা হয়েছে—অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স। দুই পদে মোট ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

উভয় পদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫২ হাজার টাকার বেশি।

আবেদনে যেসব যোগ্যতা লাগবে

অপারেশনস অ্যাসিস্ট্যান্ট: এ পদে আবেদন করতে হলে কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। বৃত্তিমূলক শিক্ষা, ডিপ্লোমা কিংবা উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

প্রার্থীর ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেলসহ প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা প্রয়োজন। ওয়্যারহাউসের কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ফর্কলিফট ও রিচ ট্রাক চালানোর দক্ষতাও অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স: এ পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া ওয়্যারহাউস নেটওয়ার্ক ক্যাবলিং, আইটি সরঞ্জাম ও মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়তে ও বুঝতে পারার যোগ্যতাও চাওয়া হয়েছে।

বয়স, কর্মঘণ্টা ও অন্যান্য সুবিধা

আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে।

মালয়েশিয়ার শ্রম আইন ও কোম্পানির নীতিমালা অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। নিয়োগকারী প্রতিষ্ঠান বিনা মূল্যে আবাসন, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা দেবে।

আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকার শর্ত উল্লেখ করা হয়েছে।

যেভাবে অনলাইনে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে।

  • আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
  • আবেদনের মাধ্যম: বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংক।

আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০০ জনকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে বাছাই করা হবে। এরপর নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হবে।

সাক্ষাৎকারে যেসব নথি সঙ্গে রাখতে হবে

প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সেগুলো হলো—

1. সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

2. মূল পাসপোর্ট এবং পাসপোর্টের সব পাতার এক সেট রঙিন ফটোকপি।

3. শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার মূল সনদপত্র।

4. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।

5. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

টাকা লেনদেনে সতর্ক থাকার নির্দেশনা

বোয়েসেল জানিয়েছে, নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ বিনা খরচে পরিচালিত হবে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো পর্যায়েই অর্থ দিতে হবে না। এ কারণে চাকরির আবেদন, নির্বাচন কিংবা বিদেশযাত্রার নামে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে

সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬