ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আবারও আগের নিবন্ধন পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রার্থীদের আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে হবে। অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের বিদ্যমান পদ্ধতিই বহাল থাকছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আগে যে পদ্ধতি চালু ছিল, সেটিই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে নেওয়া নতুন সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, “শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।”

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক হওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর নির্ধারিত নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত এবং পরবর্তী ধাপের পরীক্ষায় সফল প্রার্থীরা শিক্ষক নিবন্ধন সনদ অর্জনের সুযোগ পাবেন।

এদিকে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ পদ্ধতি বহাল রাখার দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন ও বিক্ষোভ দেখা গেছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেও বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নতুন সিদ্ধান্তে আগের পদ্ধতি বহাল থাকায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক পরিপত্র জারির অপেক্ষায় রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬