ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্যাতনে বাড়ি ছেড়ে যায় স্ত্রীও! মাদকের টাকার জন্য বাবাকে হত্যা পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই, ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা বসুন্ধরায় ছিনতাই করে পার পেলেন না, ৩৬ ঘণ্টায় আটক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি রিপন আটক মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের নবীনবরণ মধ্যরাতে মোটরসাইকেলে নিথর তরুণী! বেরিয়ে এলো সেই রাতের রহস্য ‘সিন্ডিকেট’ ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে সংসদকে দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে বিএনপি

পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই, ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে এবং ৩টি জবাইকৃত ঘোড়া ফেলে গেছে দুর্র্বৃত্তরা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়দের আনাঘোনায় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি । সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে- অন্য জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান, বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোন হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এরআগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা,হাড়. চামড়া ফেলে গিয়েছিল।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান,পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়া ফেলে রেখে চলে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসাইল পৌরসভার পৌর সভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,৩টি জবাইকৃত ঘোড়াসহ ৭টির মাথা, হাড়.চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুতে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিস্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই, ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬