ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের নবীনবরণ মধ্যরাতে মোটরসাইকেলে নিথর তরুণী! বেরিয়ে এলো সেই রাতের রহস্য ‘সিন্ডিকেট’ ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে সংসদকে দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে বিএনপি পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল দুই বিয়ে টেকেনি, মাকে দায়ী করে নৃশংস হত্যা: ১৭ ঘণ্টায় শিক্ষক গ্রেপ্তার বিবিসির প্রতিবেদন/ তারেক রহমানকে দিল্লিতে নিতে এত আগ্রহ কেন ভারতের? সরকারি ওষুধ নদীতে ফেলার সময় আটক, চালকের বিরুদ্ধেই চুরির মামলা! বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬-এর জমকালো সমাপনী জলসিঁড়ি প্রকল্পে জমি দখলের অভিযোগ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের নবীনবরণ

মো:শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেন্দিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে মেহেন্দিগঞ্জ ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বলেন, “আমরা চাই মেহেন্দিগঞ্জের প্রতিটি শিক্ষার্থী এখানে এসে পরিবারের মতো সহযোগিতা পাক। আমাদের মূল লক্ষ্য শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়ন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

উপাচার্য বলেন, “মেহেন্দিগঞ্জ ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। নবীনদের একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নেতা আকবর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিগত বছরে ভালো ফলাফল অর্জনকারী ১০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিডি ক্লিন বরিশাল জেলা টিম সড়ক ও সেতু প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তারা বিডি ক্লিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের নবীনবরণ

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬