ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল দুই বিয়ে টেকেনি, মাকে দায়ী করে নৃশংস হত্যা: ১৭ ঘণ্টায় শিক্ষক গ্রেপ্তার বিবিসির প্রতিবেদন/ তারেক রহমানকে দিল্লিতে নিতে এত আগ্রহ কেন ভারতের? সরকারি ওষুধ নদীতে ফেলার সময় আটক, চালকের বিরুদ্ধেই চুরির মামলা! বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬-এর জমকালো সমাপনী জলসিঁড়ি প্রকল্পে জমি দখলের অভিযোগ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হড়পা বানে ভেসে আসা টাকাভর্তি ব্যাগ নিয়ে কাড়াকাড়ি! তথ্যযাচাইয়ের পর প্রকাশ্যে অন্য সত্য বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ কিশোরীর তিন দিনে ৬২ লাখ টাকার মাদক জব্দ, সিলেটে ভয়াল বিস্তারের শঙ্কা তিব্বতে হ্রদের বাঁধ ভেঙে ফের হড়পা বানের শঙ্কা নেপালে

দুই বিয়ে টেকেনি, মাকে দায়ী করে নৃশংস হত্যা: ১৭ ঘণ্টায় শিক্ষক গ্রেপ্তার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদ ঝিকরগাছার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের ছেলে।

পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শহর থেকে নিজ বাড়ি বাজে দুর্গাপুরে যান মামুনুর। বাড়িতে গিয়ে তিনি মা আনোয়ারা খাতুনের কাছে গোসলের গামছা চান। এ সময় পারিবারিক বিরোধের জেরে পাশে থাকা ধারালো বটি দিয়ে মায়ের পিঠে কোপ দেন তিনি।

আনোয়ারা খাতুন মাটিতে পড়ে গেলে মামুনুর তার মুখমণ্ডল, মাথা, পিঠ ও বাম হাতে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে বটি দিয়ে গলা কেটে মাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পিবিআই।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর হত্যার দায় স্বীকার করেছেন। তার দাবি, দুটি বিয়ে করলেও কোনো সংসার টেকেনি। স্ত্রীদের চলে যাওয়ার জন্য তিনি তার মা আনোয়ারা খাতুনকে দায়ী করতেন। ঘটনার দিনও এ বিষয় নিয়ে মায়ের সঙ্গে তর্কের একপর্যায়ে তিনি হামলা চালান।

শুক্রবার বিকেলে গ্রেপ্তার মামুনুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই বিয়ে টেকেনি, মাকে দায়ী করে নৃশংস হত্যা: ১৭ ঘণ্টায় শিক্ষক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬