কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও প্যাকেটজাত পণ্যে ওজনে অনিয়মের দায়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যে ওজনের ক্ষেত্রে অনিয়ম পাওয়া যায়। ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























