ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতেই নেপালে আকস্মিক বন্যায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন। শোক প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সংসদ সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে ধর্মমন্ত্রী নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করেন।

এ ছাড়া প্রয়াত মন্ত্রী ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ ১৫ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে পৃথক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এদিকে, তৃতীয় অধিবেশনে সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করবে বলে জানা গেছে। বিলগুলোর মধ্যে রয়েছে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) ক্ষমতা সংক্রান্ত বিল এবং গুম প্রতিরোধ সংক্রান্ত বিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেপালের বন্যায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬