ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের নবীনবরণ মধ্যরাতে মোটরসাইকেলে নিথর তরুণী! বেরিয়ে এলো সেই রাতের রহস্য ‘সিন্ডিকেট’ ভেঙে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে সংসদকে দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে বিএনপি পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল দুই বিয়ে টেকেনি, মাকে দায়ী করে নৃশংস হত্যা: ১৭ ঘণ্টায় শিক্ষক গ্রেপ্তার বিবিসির প্রতিবেদন/ তারেক রহমানকে দিল্লিতে নিতে এত আগ্রহ কেন ভারতের? সরকারি ওষুধ নদীতে ফেলার সময় আটক, চালকের বিরুদ্ধেই চুরির মামলা! বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬-এর জমকালো সমাপনী

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।

তিনি বলেন, “এই বাস্তবতায় মাভাবিপ্রবিতে তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬