সংবাদ শিরোনাম ::
একাধিক মামলার আসামি শফিয়ার র্যাবের হাতে আটক
শহিদুল ইসলাম দইচ যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
যশোরে র্যাব-৬ অভিযান চালিয়ে মোঃ শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার নামে চাঁদাবাজকে আটক করেছে।
রোববার (৩০ আগস্ট) রাতে যশোর শহরতলীর বাহাদুরপুর পূর্বপাড়াস্থ জনৈক মোঃ ইউনুসের বসতবাড়ি হতে তাকে আটক করা হয়। আটক শফিয়ার রহমান ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।
যশোরে র্যাব-৬য়ের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, সোফিয়া রহমান একজন চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যার চেষ্টা, নারী শিশু নির্যাতন আইন, ডাকাতির প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩০ আগস্ট বিকালে তাকে আটক করা হয়। আটক শফিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।










