ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া: বেকায়দায় নতুন সরকার প্রতি ইউনিয়ন ও উপজেলায় পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি

সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, হাইকোর্টে চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধান সংস্কার বা সংশোধন ছাড়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

একই সঙ্গে সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হয়। শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

রিটটি করেছেন সৈয়দ মেজর বজলুল হুদার ভাই ও জুলাই আন্দোলনের যোদ্ধা নুরুল হুদা। তার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

রিটে সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

অধ্যাদেশের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন

আবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন বা সংস্কার না করেই শুধু অধ্যাদেশ জারি করে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের বৈধতা নিয়েই রিটে মূল প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ বিভিন্ন আইনি কার্যক্রম থেকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও এ ধরনের দায়মুক্তির জন্য যথাযথ সাংবিধানিক ও আইনি ভিত্তি থাকা প্রয়োজন।

সংবিধান সংস্কার ছাড়া এ ধরনের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়া হলে ভবিষ্যতে তা আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, হাইকোর্টে চ্যালেঞ্জ

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬