ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

টাঙ্গাইলে ব্যতিক্রমী জব ফেয়ার, একদিনেই চাকরি পেলেন ৪৪৬ জন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেকারত্ব কমিয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে টাঙ্গাইলে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছেন ৪৪৬ জন। আরও ১ হাজার ৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই জব ফেয়ারের মাধ্যমে ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫১টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনলাইন ও অফলাইনে চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি মেলায় সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব ফেয়ারে অনলাইন ও অফলাইনে মোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৪৪৬ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

ফলে একদিনের এই জব ফেয়ারের মাধ্যমে মোট ২ হাজার ২৭ জনের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি জব ফেয়ারে চাকরি পাওয়া কয়েকজন তরুণ-তরুণীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আয়োজন করা হয়েছিল। বেশ সাড়া ফেলেছে। আগামী ছয় মাসের মধ্যে এটি আরও বড় পরিসরে কীভাবে করা যায়, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, নির্বাচনের আগেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, টাঙ্গাইলের একজন শিক্ষিত যুবকও যাতে বেকার না থাকে, সে লক্ষ্যেই কাজ করবেন।

জব ফেয়ারের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিক্ষিত ও দক্ষ মানুষ যাতে বেকার না থাকেন এবং শিক্ষা শেষ করার পর কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পান, সে পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

যারা এবার চাকরি পাননি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে যাদের চাকরি হলো না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের সিভি জমা রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, এ ধরনের জব ফেয়ার দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হলে চাকরিপ্রার্থীদের আর কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হবে না। একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

এ ধরনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত তরুণ বিভিন্ন সময়ে তাঁর কাছে কর্মসংস্থানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করলে তিনি জব ফেয়ার আয়োজনের বিষয়ে ইতিবাচক সাড়া দেন। পরে তাঁর পরামর্শ ও সহযোগিতায় এ আয়োজন করা হয়।

তিনি বলেন, জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাই করতে পেরেছে। একই সঙ্গে তরুণদের মধ্যে কর্মসংস্থান নিয়ে নতুন উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, ভবিষ্যতেও টাঙ্গাইলে আরও বড় পরিসরে এ ধরনের জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ব্যতিক্রমী জব ফেয়ার, একদিনেই চাকরি পেলেন ৪৪৬ জন

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬