ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান?

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপাল। প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে কয়েকশ, নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনো চলছে উদ্ধার অভিযান। এর মধ্যেই নতুন করে হড়পা বানের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।

মঙ্গলবার সকালে নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বানের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

বিশেষ করে নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বান দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালধুঙ্গা ও রামেচাপসহ কয়েকটি জেলায় নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকি রয়েছে।

পশ্চিম নেপালের গোর্খা, লামজুং, ডলপা, রুকুম পূর্ব ও রুকুম পশ্চিমসহ বিভিন্ন জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। নদী ও পাহাড়ি এলাকার আশপাশে বসবাসকারী মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

এরই মধ্যে সাম্প্রতিক হড়পা বানে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযানের সময় বন্যাকবলিত একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের অধিকাংশ একই পরিবারের সদস্য হতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সাড়ে চার হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

একদিকে ধ্বংসস্তূপে স্বজনদের খোঁজে চলছে উদ্ধার অভিযান, অন্যদিকে নতুন করে বন্যা ও হড়পা বানের সতর্কতায় নেপালজুড়ে বাড়ছে আতঙ্ক। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান?

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬