ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজের আশায় ঝুঁকিপূর্ণ দেশে পাড়ি, বাড়ছে প্রতারণা ও মানব পাচার স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতেই ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: নাহিদ ইসলাম বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান দুর্গন্ধে সন্দেহ, তালা ভেঙে ঘরে মিলল নবজাতকসহ ৩ মরদেহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক, ভেতরে আরও অনেকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী

স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতেই ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই পথ বন্ধ করতেই ঢাকা থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগের উদ্দেশে লংমার্চ শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের দিকে লংমার্চ শুরু হয়েছে নতুন করে কেউ যাতে স্বৈরাচার হওয়ার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করতে।

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই লংমার্চ। তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যারা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। একই সঙ্গে ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ।

দেশবাসীকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলে দলে সবাইকে লংমার্চে যোগ দিতে হবে। এটি শুধু ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নয়, বাংলাদেশের সাধারণ মানুষের লংমার্চ।

তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবেই লংমার্চ পালন করবেন। কিন্তু সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফার এই আন্দোলন এক দফায় পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতেই ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬