ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা এলে মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছাব: শফিকুর রহমান দুর্গন্ধে সন্দেহ, তালা ভেঙে ঘরে মিলল নবজাতকসহ ৩ মরদেহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক, ভেতরে আরও অনেকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করিনা : পানিসম্পদ মন্ত্রী ডিম-আটা-চিনির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি

দুর্গন্ধে সন্দেহ, তালা ভেঙে ঘরে মিলল নবজাতকসহ ৩ মরদেহ

সাভার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। নিহত এক পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ ভাড়াটিয়া হিসেবে ওঠেন। বাসা নেওয়ার পর থেকেই ঘরটির দরজা-জানালা প্রায় সবসময় বন্ধ থাকত। শনিবার রাতে হঠাৎ কক্ষ থেকে তীব্র পচা গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে নবজাতকসহ তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে এক পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল।

ঘটনাস্থলে পরে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত হন। তারা কক্ষটি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তবে নিহত তিনজনের পরিচয়, তাদের পারস্পরিক সম্পর্ক এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্গন্ধে সন্দেহ, তালা ভেঙে ঘরে মিলল নবজাতকসহ ৩ মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬