ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহবান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই সুদক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতা। এই আহবানকে সামনে রেখে ৫ই মে ২০২৬ ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল, “নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন”। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম।

দিবসটি উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে অনুষ্ঠিত হয় র‍্যালি, নাটক ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব, মাতৃস্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং এই পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

এছাড়াও আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের অংশ হিসেবে ৪ই মে মহাখালীর টি অ্যান্ড টি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যতœ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক ধারণা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে মিডওয়াইফারি প্রোগ্রামের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে আনুষ্ঠানিকভাবে এই পেশায় স্বাগত জানানো হয়। নতুন শিক্ষার্থীদের জন্য এটি ছিল অনুপ্রেরণামূলক একটি মুহূর্ত।

অনুষ্ঠানে মিডওয়াইফারি শিক্ষা ও নার্সিং প্রোগ্রামের পরিচালক ডা. শারমিনা রহমান বলেন, দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধি পারভিন সুলতানা। তিনি মিডওয়াইফারি শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সক্ষম ও পেশাগতভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে। দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহবান

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬