ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গলছে রাস্তা-বেঁকে যাচ্ছে ট্রামলাইন যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন আশ্রয়, ড্রোনের তার দিয়ে বাসা বানাচ্ছে পাখি জন্মের পরই তৈরি হবে ডিজিটাল আইডি, এক পরিচয়েই সব সরকারি সেবা ঈদে মিলাদুন্নবীতে টানা ৪ দিনের ছুটির সম্ভাবনা ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা, কঠোর নজরদারি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন

হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়া-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হবে।

বুধবার (১ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। এসময় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে।

এর আগে ৩০ মার্চ রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় ফেরেন তিনি।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪