ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল আন্দোলনের পথে রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবি সামনে রেখে রাজপথে কর্মসূচি পালন করছে বিরোধী দল।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। তাঁর দাবি, সিপিবি ছাড়া সংলাপে অংশ নেওয়া অন্য রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও সরকার এখন সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে। এ বিষয়ে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে বিরোধী দল এতে একমত নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হওয়ায় জাতীয় রাজনীতি ও জীবনে সংকট তৈরি হয়েছে। সংসদে পর্যাপ্ত আলোচনা না হওয়ায় এখন জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল।

তিনি বলেন, “সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু জনগণের পার্লামেন্টে কোনো অনুমতি লাগে না। আমরা জনগণের দাবির সঙ্গে আছি এবং গণভোটের রায় বাস্তবায়ন চাই।”

শফিকুর রহমান আরও বলেন, জনগণ সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, শুধু সংবিধান সংশোধনের জন্য নয়। তাই বিশেষ কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা অনড় রয়েছেন।

তবে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে আলোচনা গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে। গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬