ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জানালার গ্রিল কেটে বিচারকের বাসায় চুরি ইন্টারনেট নেই, তবুও বিল: ৬৫৪ স্কুলে সরকারি অর্থ উত্তোলন হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং  

যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং ঢাকার চারপাশের নদীপথ চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হবে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

বৈঠকে জানানো হয়, বৃত্তাকার এই সড়ক চালু হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামমুখী যানবাহনকে রাজধানীর অভ্যন্তরের সড়ক ব্যবহার করতে হবে না। এতে নগরীর সড়কে চাপ কমবে এবং যানজট নিয়ন্ত্রণে আসবে।

এ ছাড়া ঢাকা শহর ঘিরে থাকা প্রায় ১১০ কিলোমিটার নদীপথকে যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। নদীপথ চালু হলে নগরবাসী এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারবেন এবং সড়কে যানবাহনের চাপ কমবে।

বিশেষজ্ঞরা বৈঠকে জানান, নদীপথে ইলেকট্রিক চালিত যানবাহন ব্যবহার করা হলে পরিবেশ দূষণ কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং যাতায়াতে সময়ও কম লাগবে।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬