ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ পানি সরবরাহের প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার স্টোর ও কেনাকাটার কর্মকর্তারা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজপথে আন্দোলন যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও বৃত্তাকার নৌপথে জোর প্রধানমন্ত্রীর সিন্দুক নয়, এখন কম্পিউটার নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জানালার গ্রিল কেটে বিচারকের বাসায় চুরি ইন্টারনেট নেই, তবুও বিল: ৬৫৪ স্কুলে সরকারি অর্থ উত্তোলন হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং  

বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন লিপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী সিকদারের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হোসেন আলী খান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস ছালাম খান । এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন লিপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইদ্রিস আলী সিকদারসহ ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয় এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও শপথ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬