ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালসংলগ্ন স্থানে দীর্ঘ লাইনে নারী-পুরুষ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ধসে পড়লে সেখানে অপেক্ষমাণ কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত নাছিমা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দ্বিতীয় নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬