ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

একাদশে ভর্তি: পরীক্ষা নয়, ফলের ভিত্তিতেই ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবারও কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফল, মেধাক্রম এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতেই কলেজ ও মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

খসড়া ভর্তি সূচি অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, খসড়া সময়সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে।

কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে। এরপর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে নির্ধারিত কলেজ বা মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে এ ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ ও মাদ্রাসায় মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। গত বছর এসব আসনের মাত্র ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। অর্থাৎ প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে আসন বেশি থাকলেও ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা এবারও থাকবে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারেন। কারণ নামী ও জনপ্রিয় কলেজগুলোতে আসনসংখ্যা তুলনামূলক কম।

এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আসছে। কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হয়। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পৃথক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

প্রস্তাবিত ভর্তি সূচি এক নজরে:

  • আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর
  • ভর্তি কার্যক্রম শেষ: ১০ নভেম্বরের মধ্যে
  • ক্লাস শুরু: ১২ নভেম্বর
  • ভর্তির পদ্ধতি: অনলাইনে, ফল ও মেধাক্রমের ভিত্তিতে
  • ভর্তি পরীক্ষা: নেই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাদশে ভর্তি: পরীক্ষা নয়, ফলের ভিত্তিতেই ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬