ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে: রাষ্ট্রপতি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন নীতিমালা অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি বন্ধ বিধি বদলালেই বাজেয়াপ্ত হবে শেখ হাসিনাদের সম্পদ, নজর জুলাই শহীদ পরিবারে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বস্তি, নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য আনতে এবার বছরের শুরুতেই পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সরকার নির্ধারিত সময়েই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নিতে হবে।

টেস্ট পরীক্ষা অক্টোবরে

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এর ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে

অর্থাৎ নির্ধারিত সূচি অনুসরণ করা হলে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে। তবে অন্যান্য বছরের তুলনায় এ সময় কিছুটা কম। সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস প্রস্তুতির সুযোগ পেয়ে থাকে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার আগে তুলনামূলক বেশি সময় পাবে।

তবে অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে নির্বাচনী পরীক্ষা দিয়ে এসএসসির আগে দুই মাসেরও কম সময় পেতে পারে।

শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ

প্রস্তুতির সময় কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, টেস্ট পরীক্ষার পর পর্যাপ্ত সময় না পেলে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়তে পারে।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, সময়মতো সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে না।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে।

রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসই জানান, তাঁদের প্রতিষ্ঠানে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে বলে মনে করেন তিনি।

অন্যদিকে শিক্ষকরা বলছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে শহরের বাইরের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কম প্রস্তুতির সময় পেলে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন জানুয়ারিতে এসএসসি?

দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর সেই সূচি আর ধরে রাখা সম্ভব হয়নি।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের মতে, নানা কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কয়েক মাস করে সময় হারিয়ে যাচ্ছে। এতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীরাও সেশনজটে পড়ছে।

তাঁর ভাষ্য, এসএসসি ও এইচএসসির পরীক্ষা নির্ধারিত সময়ে না হওয়ায় প্রতিবছর শিক্ষার্থীদের জীবনের বড় একটি সময় নষ্ট হচ্ছে। শিক্ষাবর্ষের কার্যক্রমকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই পরীক্ষার সময়সূচিও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রয়োজন।

২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু করার উদ্যোগকে সেই স্বাভাবিক ধারায় ফেরার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬