সার্ক মানবাধিকারের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনটির অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নাম ও পদ ঘোষণা করা হয়।
কে এম মোতালিব হোসেনকে সভাপতি এবং সৈয়দ মহিউদ্দিন শাহকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ছোহরাব হোসাইন, মো. ইবনে হাফিজ ও মো. হারুন অর রশিদ।
যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আনিচুর রহমান, মো. সুজন মাহমুদ, মো. রাকিবুল হাসান, মোছা. তহমিনা খাতুন ও আব্দুল হালিম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম মান্নু। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু সাঈদ খান ও তারেক সালমান। অর্থ সম্পাদক হিসেবে আল-আমিন খান এবং দপ্তর সম্পাদক হিসেবে এইচ এম নাজমুস সাকিব দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মো. তারেক জামিল। নারী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিউটি খানম। সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মাঈন উদ্দিন এবং সহ-সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নূর-ই-আলম (শাহেদ) এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. সোহেল।
এ ছাড়া তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মমিনুল ইসলাম আশিক, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জোবায়ের আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি মো. আবদুল্লাহ সাকী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে ডা. সিফাত সিরাত মুমু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে সুমি বাশার দায়িত্ব পেয়েছেন।
অনুমোদিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান জিহাদ, মো. সাকিব হোসেন, মো. আব্দুল ওহাব, মো. মিজানুর রহমান, সিরাজুল ইসলাম সিয়াম, মাহিনুর রহমান ও শাকরুল ইসলাম।
নতুন কমিটি ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।


























