ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্তে বাড়ল স্থগিতাদেশের মেয়াদ; জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে চলবে নিয়মিত ফ্লাইট

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য তিন গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থাও রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬