ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক, তদন্তে কারা কর্তৃপক্ষ

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেডিসিন ওয়ার্ডের বারান্দায় রাতভর অবস্থানের অভিযোগ; দুজনকে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, এখনো মামলা হয়নি

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এক কলেজছাত্রীর সঙ্গে অবস্থানের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীকেও থানায় নেওয়া হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলীর ব্যারাকে ফেরার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

ওই কলেজছাত্রী বলেন, রাতে হাসপাতালে অবস্থানকালে লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবার দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক, তদন্তে কারা কর্তৃপক্ষ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬