ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১,৩৬১ রোগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৬ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিন সোমবার হাম বা এর উপসর্গে সারা দেশে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওই দিন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছিলেন ৯৬ জন এবং সন্দেহজনক রোগী ছিলেন ১ হাজার ৩২১ জন। সব মিলিয়ে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১৭।

সোমবার মৃত্যুহীন দিন পার করার পর মঙ্গলবার আবারও ৯ শিশুর মৃত্যুর তথ্য সামনে এসেছে। এতে হাম পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণ নিয়ন্ত্রণ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১,৩৬১ রোগ

সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬