ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা নকশা অনুমোদনে ভোগান্তি কমাতে রাজউকে ওয়ানস্টপ সার্ভিস বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে ভোগান্তির ছায়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক মাদ্রাসা না রাখার পরামর্শ কূটনৈতিক টানাপড়েনের মাঝেও বাণিজ্যে গতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! তদন্তের নির্দেশ ইউএনওর জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন নীলা চৌধুরী

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। বিশেষ করে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এ নিয়ে গত তিন দশকেও আলোচনা থামেনি।

এবার সেই পুরোনো প্রসঙ্গে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় তিনি ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান জানান।

নীলা চৌধুরীর দাবি, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে ছোট বোনের মতোই দেখতেন তাঁর ছেলে।

তিনি বলেন, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। সালমানও বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন।

তবে শাবনূরকে ঘিরে কিছু অভিযোগও করেছেন নীলা চৌধুরী। তাঁর দাবি, কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাঁদের ঘনিষ্ঠতাকে ঘিরেই নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।

অবশ্য শাবনূর বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সালমানকে কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। তাঁদের বন্ধুত্ব ও পর্দার রসায়নকে কেন্দ্র করে কিছু মানুষ ও গণমাধ্যমে মুখরোচক গল্প তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবনূর।

সালমান-শাবনূর জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁদের পর্দার রসায়ন এখনো বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় জুটি হিসেবে আলোচিত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তাঁর ব্যক্তিজীবন, সম্পর্ক ও চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সময়ের সঙ্গে সেই আলোচনায় যুক্ত হয়েছে নতুন নতুন দাবি ও বিতর্ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন নীলা চৌধুরী

সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬