ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র পুলিশের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছে।

এসব বার্তার মাধ্যমে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি প্রকৃত ওই কর্মকর্তার অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর—এমনটি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা, অনুরোধ বা অর্থ লেনদেনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা বা যোগাযোগের শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬