ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক দেশের জন্য ভয়াবহ: ইসলামী আন্দোলন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস স্কুলের বাথরুমে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আত্মগোপনে শিক্ষক ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চলতি বছর প্রাণহানি ৪০০,অক্টোবরে মারা গেছে ১৫৫ জন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫ ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে।

এ লক্ষ্যে গত সোমবার (২৬ অক্টোবর) বিআরটিসির সঙ্গে পবিপ্রবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিবহন কর্মকর্তা মো. মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়েছিল। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই ওই পরীক্ষামূলক যাত্রার আয়োজন করা হয়।

পরীক্ষামূলক যাত্রার পরই বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় বিআরটিসির দুটি বাস নিয়মিত যুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার বাস দুটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সংকট কমবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ১ নভেম্বর থেকে চলবে দুটি ডাবল ডেকার বাস

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬