ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাখ্যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চলতি বছর প্রাণহানি ৪০০,অক্টোবরে মারা গেছে ১৫৫ জন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জাপানের অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১,২৯৫ ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ক্রসফায়ার ফেরানোর প্রস্তুতি আছে বলেই আইজিপির বক্তব্য: আখতার হোসেন

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের আয়োজনে সভায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা জঙ্গী।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬