ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘ কাটতেই কাঞ্চনজঙ্ঘা; পর্যটকদের উপচে পড়া ভিড়

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েকদিনের মেঘ আর কুয়াশার আবরণ কাটিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রোববার
ও আজ সোমবার ভোরের সূর্যোদয়ের পরপরই তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে খালি চোখে এই তুষারশুভ্র পাহাড়ের দেখা মিলছে। এতে পর্যটন নগরী তেঁতুলিয়ায় নতুন করে পর্যটকদের ঢল নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের শুরুর দিকে কয়েকবার দেখা দিলেও গত এক সপ্তাহ ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পাহাড়টি দেখা যাচ্ছিল না। এতে করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা নিরাশ হয়ে ফিরছিলেন। তবে আবহাওয়া পরিষ্কার হতেই রবিবার ও সোমবার সকালে তেঁতুলিয়া ডাকবাংলো, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও শালবাহান এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ ধরা দেয়।

পর্যটকদের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে শতভাগ বুকিং শুরু হয়েছে। পর্যটন উদ্যোক্তারা জানান, কাঞ্চনজঙ্ঘার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই পর্যটকদের বুকিং সংক্রান্ত ফোন কল কয়েক গুণ বেড়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বায়ুমণ্ডলে কুয়াশা ও মেঘের ঘনত্ব কমে আসায় দৃশ্যমানতা বেড়েছে। আকাশ পরিষ্কার থাকলে আগামী কয়েকদিন নিয়মিত কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাবে। তুষারশুভ্র পাহাড়ের গায়ে ভোরের সূর্যের রঙের খেলা দেখতে এখন উন্মুখ হয়ে আছেন কয়েক হাজার পর্যটক।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, ‘পর্যটন মৌসুমে তেঁতুলিয়ায় দর্শনার্থীদের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা যাতে নিরাপদে অবস্থান করতে পারেন এবং কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘ কাটতেই কাঞ্চনজঙ্ঘা; পর্যটকদের উপচে পড়া ভিড়

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬