ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাজীবন শেষ করেই চাকরি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ক্রসফায়ার ফেরানোর প্রস্তুতি আছে বলেই আইজিপির বক্তব্য: আখতার হোসেন বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, নৌকা প্রতি ২ হাজার টাকা আদায় ২২ বছরে ‘ক্রসফায়ারে’ প্রাণ গেছে ২,৯৫৭ জনের, শীর্ষে পুলিশ ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, বেশির ভাগ এলাকায় সরবরাহ স্বাভাবিক জাপানের সঙ্গে ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আলোচনা, দ্রুত আসছে প্রতিনিধি দল চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয়: প্রতিমন্ত্রী টুকু ৩৫ বছরের পর আইনজীবী হিসেবে তালিকাভুক্তি নয়, বার কাউন্সিলের সিদ্ধান্ত জাল সনদে বিসিএসে সুপারিশ, দুই প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এর পর থেকেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা যাচ্ছে না।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী পরীক্ষার ফল ঘোষণা করেন। তবে এবার ফল প্রকাশের নির্দিষ্ট সময় ও পদ্ধতি নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি।

পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের তারিখ পরিবর্তন হওয়ায় এখন শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে আরও দুই দিন। আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬