ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন করে আলোচনায় রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ার বিছানার নিচে পাইপগান, গ্রেপ্তার যুবক থানা চালুসহ গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ দফা দাবি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস দাদুল গ্রেপ্তার জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও

বিছানার নিচে পাইপগান, গ্রেপ্তার যুবক

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিছানার নিচে পাইপগান, গ্রেপ্তার যুবক

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬