ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিছানার নিচে পাইপগান, গ্রেপ্তার যুবক থানা চালুসহ গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ দফা দাবি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস দাদুল গ্রেপ্তার জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

থানা চালুসহ গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবি প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক, মামলা প্রত্যাহার ও সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়ার দাবি

গোপালগঞ্জের বন্ধ থানা পুনরায় চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার এবং স্বাভাবিক রেল যোগাযোগ ফিরিয়ে আনাসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে গোপালগঞ্জের মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে নথিতে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সহিংসতার শিকার হয়েছে হাসপাতালও। সেখানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং ৮ থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে আট দফা দাবির মধ্যে রয়েছে—গোপালগঞ্জ থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, পুড়িয়ে দেওয়া ও বন্ধ থাকা সব থানা পূর্ণাঙ্গভাবে চালু এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের দাবিও জানিয়েছে দলটি।

এ ছাড়া গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক করা, জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা এবং রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যালোচনা করে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

দাবির তালিকায় আরও রয়েছে, গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস খুলে দিয়ে জমির দলিল নিবন্ধনসহ জরুরি সেবা চালু করা। পাশাপাশি ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

বিবৃতিতে দলটি বলেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ জেলার মানুষও দেশের নাগরিক। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে দলটি। আট দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থানা চালুসহ গোপালগঞ্জে আওয়ামী লীগের ৮ দফা দাবি

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬