ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানের সঙ্গে ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আলোচনা, দ্রুত আসছে প্রতিনিধি দল চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয়: প্রতিমন্ত্রী টুকু ৩৫ বছরের পর আইনজীবী হিসেবে তালিকাভুক্তি নয়, বার কাউন্সিলের সিদ্ধান্ত জাল সনদে বিসিএসে সুপারিশ, দুই প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক শেখ হাসিনার ইস্যুতেই আটকে আছে তারেক রহমানের ভারত সফর সাগর-রুনি হত্যা: তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সময়ের আবেদন পর্যটন অবকাঠামো বাড়ছে, নিরাপত্তায় পিছিয়ে মেরিন ড্রাইভ নভেম্বরে আইসিসিবিতে বসছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ

চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয়: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপন এবং বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নের বিষয়েও কাজ করার চেষ্টা চলছে।

তিনি বলেন, সেবার মানের দিক থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি মানুষের আস্থা রয়েছে। ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি এখান থেকেও উন্নত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব বলে মানুষ মনে করে। এটি ইতিবাচক দিক। তবে এ আস্থা ধরে রাখতে হাসপাতালের সেবার মান আরও বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগীর ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হতে হবে।

সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সেবার মান বাড়ানো এবং অনিয়মের অভিযোগ জানানোর সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন তিনি।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, রোগীদের খাবারের মান এবং চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, প্রবেশপথের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যার সমাধান এবং টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন।

এ ছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয়: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬