ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক শেখ হাসিনার ইস্যুতেই আটকে আছে তারেক রহমানের ভারত সফর সাগর-রুনি হত্যা: তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সময়ের আবেদন পর্যটন অবকাঠামো বাড়ছে, নিরাপত্তায় পিছিয়ে মেরিন ড্রাইভ নভেম্বরে আইসিসিবিতে বসছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের অটিজমে অসামান্য অবদান, আন্তর্জাতিক দুই স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল মেঘ কাটতেই কাঞ্চনজঙ্ঘা; পর্যটকদের উপচে পড়া ভিড়

জানালেন তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার ইস্যুতেই আটকে আছে তারেক রহমানের ভারত সফর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অবস্থান আগের মতোই স্পষ্ট। এই ইস্যুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আটকে আছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ভারতে অবস্থান করে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে শেখ হাসিনার দেওয়া বক্তব্যও বাংলাদেশ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে লাইসেন্স ব্যবস্থা, সৌরবিদ্যুতের প্রসার এবং প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়েও কথা বলেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান আগের মতোই পরিষ্কার। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাধা হয়ে রয়েছে। ভারতে অবস্থান করে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে দেওয়া বক্তব্যও বাংলাদেশ ইতিবাচকভাবে নেয়নি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগের তুলনায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

রাস্তার পাশের পিঠাপুলি, ভাজাপোড়ার দোকানসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান পরিচালনায় খাদ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাবারের বিস্তার কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। খাদ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার এ খাতকে গুরুত্ব দিচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ লক্ষ্যে আগামী ৩ থেকে ৫ নভেম্বর সোলার এক্সপোর আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তথ্য উপদেষ্টা। তাঁর আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদার হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানালেন তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার ইস্যুতেই আটকে আছে তারেক রহমানের ভারত সফর

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬