৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন করা হয়েছে।
এর ফলে নির্ধারিত দিনে ব্যাংকের শাখা ও উপশাখায় নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম, কার্ড ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব ব্যবস্থা ও নির্দেশনা প্রযোজ্য হবে।





















