ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব ধসের গর্তে দুর্ঘটনার শঙ্কা, বাঁশ পুঁতে সতর্কসংকেত ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে বেসরকারি ব্যাংকারদের দিকে সরকারের নজর সৌদিতে ২২ বাংলাদেশির শাস্তির তথ্য অস্পষ্ট, মৃত্যুদণ্ডের শঙ্কায় উদ্বেগ ১০ বিশ্ববিদ্যালয়ের লড়াই, চ্যাম্পিয়ন হলেই ১০ লাখ টাকা এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন, উন্মোচন হলো ট্রফি ও জার্সি অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরার লেনদেন, জুলাই আন্দোলনের মামলায়ও আসামি দিলীপ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতাল পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি ২৫০ শয্যাবিশিষ্ট এই জেলা হাসপাতাল পরিদর্শনে যান।

​বেলা ১২টার দিকে হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যসচিব সরাসরি ডেঙ্গু ওয়ার্ডে যান এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি হাসপাতালের অন্যান্য সেবা ওয়ার্ডগুলোও ঘুরে দেখেন।

​পরিদর্শন শেষে স্বাস্থ্যসচিব জানান, দেশের যে কয়েকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। এখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একযোগে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​তিনি জোর দিয়ে বলেন, কেবল চিকিৎসার ওপর নির্ভর করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। তাই হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বাড়াতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

​পরে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা হাসপাতালে বিদ্যমান চিকিৎসক সংকটের চিত্র তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। জবাবে স্বাস্থ্যসচিব হাসপাতালের শূন্যপদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

​অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হানুরুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী,আরএমও ড. মাহবুব হাসান, এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬