সংবাদ শিরোনাম ::
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ার হোসেনের

রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আনোয়ার হোসেন (৩০)। নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন । নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। এখন তাঁর লাশের অপেক্ষায় আছেন স্বজনরা। বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে । এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে।




















