যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার ১৯ অক্টোবর) রাতে তিনি কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা থেকে সরকারি সফর শেষ করে যশোরে পৌঁছানোর পর মন্দিরে মন্দিরে গিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। প্রথম প্রতিমন্ত্রী রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে যান।
এ সময় তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী স্বাধীন ভাবে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তার ধর্ম পালন এবং ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে। যে কারণে পূজার প্রস্তুতি লগ্ন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতাকর্মীরা প্রতি মুহূর্তে সনাতনী ভাই বোনদের পাশে রয়েছে। সকলে মিলেমিশে উৎসব এবং আনন্দঘন পূর্ণ পরিবেশ শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, ঠিক একই ভাবে সকলেই মিলেমিশে দেশ গঠন করবো। সকল ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতা দিয়ে দেশ গঠনে আত্ম নিয়োগ করবে চব্বিশের গণঅভ্যুত্থান ও গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচন আমাদের সেই শিক্ষা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও রাষ্ট্র গঠনে সকলের অংশ নেওয়ার সুযোগ অবারিত করে দিয়েছেন।
পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে যান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দী মহারাজ প্রমুখ।






















