ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দল নয়, দেশ বড়—তারেক রহমানের রাজনীতিতে নতুন বার্তা খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ার হোসেনের যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই ভাই-বোনের ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার দিলীপ আগারওয়ালা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন সম্পত্তি লিখে না দেওয়ায় ‘পাগল’ প্রমাণের চেষ্টা, ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি, সন্তুষ্ট প্রতিনিধি দল ১০০ ফিট সড়কে হকার-অটোরিকশার রাজত্ব, দেখার কেউ নেই?

খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে আছিয়া বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের সনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) খালা তাঁর এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে প্রতিবেশীরা দেখেন ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ছিলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।

জানতে চাইলে অভয়নগর থানার ওসি মোঃ নুরুজ্জান বাংলা টাইমসকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬