ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরার লেনদেন, জুলাই আন্দোলনের মামলায়ও আসামি দিলীপ মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টে ৫৭ হাজার টাকা জরিমানা বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান দল নয়, দেশ বড়—তারেক রহমানের রাজনীতিতে নতুন বার্তা খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ার হোসেনের যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই ভাই-বোনের

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সদরদপ্তরের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় জমজমাট ডিজে পার্টির আসর বসানোর অভিযোগে সম্প্রতি ৮৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এসব ডিজি পার্টিতে অংশ নিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররা।

জানা গেছে, ওই বাড়িটিতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। এতে অংশ নিতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররা।

২০২৫ সাল থেকে নিয়মিত চলছে এসব ডিজে পার্টির আয়োজন। এসব পার্টিতে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যোগ দিতেন অংশগ্রহণকারীরা।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ইলিয়াস কবির বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভবনটিতে প্রবেশের পর ডিজে পার্টির আয়োজন দেখতে পান তারা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল। সিসা সেবনের কারণে পুরো পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬