ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার ছুটির পর সচল বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর সচল হয়েছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা।

রোববার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ায় সাপ্তাহিক ছুটিসহ ৮দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ আট দিনের ছুটি শেষে আজ ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূজার ছুটির পর সচল বাংলাবান্ধা স্থলবন্দর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬