ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবিজি ইউনিভার্সিটি কাপে শুভ সূচনা করলো সোনারগাঁ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে শুভসূচনা করল সোনারগাঁও ইউনিভার্সিটি।

রোববার (২৫ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করেছিল এআইইউবি। জবাবে ৪২ বল বাকি রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সোনারগাঁও।

তিনে নামা আলাউদ্দিন মনা ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে সোনারগাঁও ইউনিভার্সিটিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এর আগে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এআইইউবি। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।

শেষ পর্যন্ত আজমীরের ৪৫ ও লিওনের অপরাজিত ৩১ রানের সুবাদে ১১৭ রান করে এআইইউবি। সোনারগাঁও ইউনিভার্সিটির আসিফ ৩টি ও জীবন ২টি উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবিজি ইউনিভার্সিটি কাপে শুভ সূচনা করলো সোনারগাঁ

সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬